POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের নেতা মেহেদী হাছান রাব্বির উদ্যোগে পাক পাঞ্জাতন সুন্নিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড পশ্চিম মকিমাবাদ দরগা বাড়ী জামে মসজিদ সংলগ্ন এ মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে প্রথমে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

পরে ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন মাদরাসার পরিচালক হাফেজ মো. গোলাম নূরনবী।

ওই সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুমায়ন আজাদ, উপ-প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সম্পাদক হৃদয় হোসেন জাহিদ, মাহমুদুল হাসান মুগ্ধ, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহপরান, ৪নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আলিফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম শুভ’সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন