POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ১১০ পিস ইয়াবা’সহ মাসুদ শেখ আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩ | সময়: ১:১২ অপরাহ্ণ

হাজীগঞ্জে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ মাসুদ শেখ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজারস্থ বিশম্বরের সেলুন দোকানের সামনে অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ ইউনুছ মিয়া ,সহকারী উপ-পরিদর্শক সুপম তালুকদার ও সুজন কুমার দাস।

অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের শেখ বাড়ির জাহাঙ্গীর হোসেন শেখের ছেলে মাসুদ শেখ (৩২)কে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, গ্রেফকারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্ররণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন