POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ | সময়: ১০:১৬ অপরাহ্ণ

মাহমুদউল্লাহ ‍রিয়াদ-তানজিদ হাসানকে নিয়ে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

বিশ্বকাপ দল ঘোষণা করে সবাইকে অবাক করে দিয়েছিল নিউজিল্যান্ড। মা, স্ত্রী, ছেলে, মেয়ে স্বজনদের দিয়ে দল ঘোষণা করেছিল কিউইরা। এবার বাংলাদেশও দিল অভিনব উপায়ে বিশ্বকাপ দল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে বিসিবি ঘোষণা করল বিশ্বকাপ দল। ভিডিওতে দেখা যায়, একজন বাক্সবন্দি লাল-সবুজের জার্সি তুলে দিচ্ছেন ক্রিকেটারদের হাতে। যারা বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন।

সাকিব আল হাসানকে নেতৃত্বে রেখে আজ রাত সোয়া ৮টায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। দলে তানজিদ হাসানের সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব।

দলের সহ-অধিনায়কের দায়িত্ব এতদিন সামলেছেন লিটন দাস। তবে ফর্ম না থাকায় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। তার বদলে বিশ্বকাপে সাকিবের ডেপুটি করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

বিশ্বকাপে বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন