POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৩’শ ৫৪ ভরি স্বর্ণ পাচারকালে গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ | সময়: ৫:১৯ অপরাহ্ণ

চাঁদপুর মডেল থানার অভিযানে ৩ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের পৌনে চার কেজি স্বর্ণসহ ২জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল- আমিন কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি সিএনজি থেকে কালো কস্টেপ দ্বারা মোড়ানো ৭টি স্বর্ণের বার জব্দ করে উপ-পরিদর্শক মো. মামুনুর রশীদ। যার ওজন ৩শ ৫৪ ভরি ৬ আনা ৫ রতি।

আটককৃত আসামীরা হলো- চট্টগ্রামের কোতোয়ালি থানার যতীন্দ্র মোহন ধরের ছেলে বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মাখন চন্দ্ৰ ভৌমিকের ছেলে মনোরঞ্জন ভৌমিক (৩২)।

ওইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম। আটককৃতদের সাথে ৭টি স্বর্ণের বার পাওয়ায় আরো কারা জড়িত সে বিষয়ে তদন্ত কাজ চলছে বলে জানান পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন