POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলা বাজারে সিএন্ডবি খাল ৩৫ ভূমিদস্যুর অবৈধ দখলে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ | সময়: ১১:২৪ অপরাহ্ণ
চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উত্তর পাশে সড়ক ও জনপথ(সিএন্ডবি) বিভাগের একটি খাল প্রায় শতবর্ষ পুরনো। পানি প্রবাহের নাব্যতা হারিয়ে ভূমিদস্যুদের গোগ্রাসে পরিণত হয়েছে খালটি। বাকিলা বাজারের প্রায় ৩৫ জন ব্যক্তি গত ২০ বছর যাবৎ ধীরে ধীরে তাদের নিজস্ব সম্পত্তির সম্মুখে খাল ভরাট করায় এমনটা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। এই বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানজীর।

বাকিলা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, বাজারের পাশের খালটির কারণে বাজারে পানি নিষ্কাশন সহজ হতো। বর্তমানে বৃষ্টি এলেই মহাসড়কে পানি জমে থাকায় সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের অনেক ভোগান্তি হচ্ছে।

ব্যবসায়ীরা আরও জানান, গুটিকয়েক ব্যক্তির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তারা হলো- বাজারের পূর্ব দিক থেকে খলাপাড়া এলাকার সুলতান, আবদুল মতিন স্বপন ও মোঃ সোহেল পাটওয়ারী, বাড়ি ও মসজিদের সম্মুখে নজরুল ইসলাম নজু, জাহাঙ্গীর আলম পাটওয়ারী, হাবীব সর্দার গং, খোকা মজুমদার, সিরাজুল ইসলাম মিলিটারি, রুহুল আমিন মাস্টার, সোহেল পাটওয়ারী, গীরেন্দ্র গং, ডা. পরান, মিজান পাটওয়ারী, কালাম শেখ, খলিল সর্দার, জহির কাজী, ইউসুফ ও করিম সর্দার, ড. অসীম ও ডা. গৌতম, সোলেমান, আব্দুর রহীম ও সেলামত উল্যাহ গাজী, নিমাই দে গং, বলাই চাঁদ দে গং, আবুল খায়ের বেপারী গং, মোঃ হোসেন লিটন আর্মি, অনন্ত রায় চৌধুরী গং, প্রানেশ দাস, সোহরাব হোসেন, আবুল কালাম গং, জসীম উদ্দিন গং, জুয়েল পাটওয়ারী ও সোহেল পাটওয়ারী গং, হারুন বেপারী গং, আক্তার সার্জন গং, ফারুক মেম্বার গং, শাহজাহান মাস্টার গং, মোঃ হোসেন লিটন আর্মি গং, শাহ আলম জীবন বীমা, মফিজ হাজী গং, চাঁন মিয়া শেখ ও জাফর শেখ গং। এরা সবাই সিএন্ডবি খালের অবৈধ দখলদার।

ব্যবসায়ীরা আরও বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন।

ভূমিদস্যুদের একজন মোঃ সোহেল পাটওয়ারী জানান, সবাই খাল ভরাট করেছে তাই আমিও করেছি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনুমতি বিষয়ে আমার কিছুই জানা নাই।

নাম প্রকাশে অনিচ্ছুক ইয়ন হাসপাতালের এক স্বত্ত্বাধিকারী জানান, খাল ভরাট করার বিষয়টি সঠিক।

২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন, খাল না থাকায় মহাসড়কে জলাবদ্ধতা ও যানজট লেগে থাকে। খাল ভরাট করে অস্থায়ী দোকান দেয়ায় আরও বেশি যানজট সৃষ্টি হয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের চাঁদপুর সদর উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মারুফ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতায় ভূমিদস্যুদের তালিকা মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম তানজীর জানান, ভূমিদস্যুদের তালিকা সংগ্রহ সম্পূর্ণ করে দ্রুত কার্যকরি ব্যবস্থা নেয়া হবে। প্রথমে নোটিশের মাধ্যমে জানানো হবে। নোটিশের সময়ের পরপরই ব্যবস্থা।  সূত্র: মানবসমাজ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন