কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাটপাড়া এলাকা হতে ৩৭.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা ৩৭.৫ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার কালাকচুয়া গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ রুবেল (২৭)।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।