মতলব উত্তরে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে কৃষিজমি থেকে মাটি তোলায় এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের উত্তর রাঢ়ীকান্দি এলাকায় এই অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-এমরান খান। অভিযানে মতলব উত্তর থানার পুলিশ বাহিনীর সদস্য এসআই রমিজসহ অন্যান্য সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত ড্রেজার মালিক হলেন উপজেলার রাঢ়ীকান্দি গ্রামের বাসিন্দা একাধিক অবৈধ ড্রেজার ব্যবসায়ী মো.কাউছার মিয়া।
তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দণ্ডপ্রাপ্তকে দ্রুত ড্রেজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-এমরান খান বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।