POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় আব্দুস সাত্তার হত্যা মামলার পাঁচ আসামী গ্রেফতার 

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

কুমিল্লার বরুড়া থানাধীন চাঞ্চল্যকর আব্দুস সাত্তার হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামীকে কুমিল্লা দাউদকান্দি এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব- ১১ ও র‌্যাব- ২ ।

গেল ১ সেপ্টেম্বর কুমিল্লা জেলার বরুড়া থানাধীন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৫৫) খুন হয়। উক্ত ঘটনাটি জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এজাহারের মাধ্যমে জানা যায় যে, কুমিল্লা জেলার বরুড়া থানার জালগাঁও গ্রামের বাসিন্দা ভিকটিম আব্দুস সাত্তার (৫৫) এর সাথে গ্রেফতারকৃত আসামীদের জমি সংক্রান্ত বিরোধ চলতে থাকে। এরই জের ধরে আব্দুস সাত্তার তার নিজ জমিতে চাষাবাদ করতে গেলে গ্রেফতারকৃত আসামীরা ও সাথে থাকা অন্য পলাতক আসামীরা লাঠিশোঠা দিয়ে হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে মাথায় আঘাত করে। এর ফলে আব্দুস সাত্তার মাটিতে লুটিয়ে পড়লে অন্যান্য আসামীরা তাদের সাথে থাকা লাঠি দিয়ে ভিকটিমকে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। বাঁচার আশায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় নিকটবর্তী একটি কচু ক্ষেতের জলার মধ্যে উপস্থিত হলে গ্রেফতারকৃত আসামী ইমন, রাজ্জাক ও আজাদ তাদের সাথে লাঠি দিয়ে পিটিয়ে ভিকটিমের বাম পা ভেঙে দেয় এবং চাকু দিয়ে আঘাত করে ভিকটিমের দুই পায়ের হাটুর নিচে ছিদ্র করে মৃত্যু নিশ্চিত জেনে আসামীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

আব্দুস সাত্তাররের স্ত্রী’সহ অন্যান্য লোকজন তাকে ঘটনাস্থল হতে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরবর্তীতে স্ত্রী রোশন আরা বেগম (৪০) বাদী হয়ে কুমিল্লা জেলার বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-১১ ও র‌্যাব-২ এর যৌথ আভিযানে সোমবার সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে এই হত্যা মামলার এজাহারনামীয়  ৪নং আসামী ইমন ওরফে রিমন (২০), ৬নং আসামী আব্দুর রাজ্জাক (৪৫), ৭নং আসামী সেকান্দার আলী (৬০),৮ নং আসামী জয়নাল (৪৬) এবং ৯নং আসামী আজাদকে (৪০) গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করে বরুড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন