কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকা হতে ৭৬ কেজি গাঁজা ও সদর দক্ষিণ মডেল
থানাধীন সুয়াগঞ্জ এলাকা হতে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।। পৃথক অন্য একটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার উত্তর সূর্যনগর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে মোঃ মাসুদ মিয়া (৩২), মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর গ্রামের মোঃ সোহেল মিয়ার ছেলে টিপু সুলতান (২৫) এবং নারায়নগঞ্জ জেলার সদর থানার পাইপ পাড়া গ্রামের মোঃ আশরাফ আলীর ছেলে মোঃ রাব্বি (২৯)।
এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।