হাজীগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবক’কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা ইউনিয়নের আবুল হোসেন(৪৫)।
জানাগেছে, ঘটনার দিন বিকালে ভিকটিম শিশু’টি নিজ বাড়ির পশ্চিম পাশের বিলে একা শাক তোলার জন্য গেলে পার্শ্ববর্তী বাড়ির আবুল হোসেন ফুসলাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং পরনের প্যান্ট খুলে ধর্ষণের চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাইয়া বাড়িতে পাঠিয়ে দেয়। ভিকটিম বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাহার মায়ের নিকট ঘটনার বিষয়টি জানায়।
খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ভিকটিমের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে আবুল হোসেন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।