POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে মামা খুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ | সময়: ৭:০৮ অপরাহ্ণ
মতলব উত্তরে ভাগিনার ছুরিকাঘাতে খুন হলেন মামা মানিক হোসেন (২৫)।
শনিবার দুপুরে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক হোসেন (২৫) একই গ্রামের পূর্বপাড়ার আরশাদ আলীর ছেলে। স্থানীয়রা ঘাতক ভাগিনা আরিফ হোসেন (২২) কে আটক করে পুলিশ সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া গ্রামের ঘাতক আরিফের পিতা-মাতার সাথে নিহত মানিক হোসেন (২৫) এর পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই কথাকাটাকাটি হয়। ঘটনার দিন সকালে নিহত মানিক মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে দুপুরে ১টার সময় বাড়ীতে ফিরা মাত্রাই খুনি আরিফের পিতা আনোয়ার হোসেন নিহত মানিকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
 এমতাবস্থায় উত্তেজিত হয়ে ভাগিনা আরিফ ছুরি হাতে নিয়ে মামা মানিক হোসেনকে শ্বাসনালীতে উপর্যুপরি আঘাত করলে মানিক হোসেন মাঠিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মতলব থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক আরিফকে আমরা আটক করেছি। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন