র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকা থেকে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ আরাফাত রহমান কুকু (১৯) একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নুরপুর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১,৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিন চর্থা গ্রামের মোঃ সুমন মিয়ার ছেলে আরাফাত রহমান কুকু (১৯)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।