POPULAR BD NEWS
Popular BD News Logo

তিন মাস দশ দিনে কোরআনে হাফেজ, সংবর্ধনা দিলো মাদ্রাসা কর্তৃপক্ষ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩ | সময়: ১১:০৮ অপরাহ্ণ

হাজীগঞ্জে তিন মাস দশ দিনে কোরআানে হাফেজ হওয়ায় শিক্ষার্থী হাফেজ মো. ইয়াছিন হোসেন(১১)’কে সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের বোরখাল আদর্শ নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র হেফজ সম্পন্ন করা শিক্ষার্থী’দের সম্মাননা স্মারক প্রদান করেন মাদ্রাসার কর্তৃপক্ষ।

মাদ্রাসা’র মুহ-তামিম হাফেজ মাওলানা আবদুল্লাহ আল মামুন বিন মাহমুদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা পেশ করেন হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

আলোচনা শেষে প্রতিষ্ঠানের পরিচালক মো. রাকিব অর্থায়নে হেফজ্ব সম্পন্ন করা শিক্ষার্থী হাফেজ মো. ইয়াছিন হোসেন, হাফেজ মো. মেহেদী হাছান, হাফেজ মো. আবদুল আহাদ’কে সম্মাননা স্মারক প্রদান ও নতুন হেফজ শিক্ষার্থীদের সবক প্রদান করেন মুফতি আবদুর রউফ।

ওইসময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তারা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন