POPULAR BD NEWS
Popular BD News Logo

বিপুল পরিমাণ মাদক নিয়ে কচুয়ার শোভন’সহ আটক দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৩ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকা থেকে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশী মদ ও এক কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, দুই বোতল বিদেশী মদ ও এক কেজি গাঁজা’সহ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান জনি (৩৪) এবং চাঁদপুরের কচুয়া থানার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)কে আটক করে কুমিল্লা র‌্যাব-১১।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন