POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীদের সাথে এমপির মতবিনিময়

সুমন আহমেদ | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ৭:১৮ অপরাহ্ণ
পল্লী সঞ্চয় ব্যাংক মতলব উত্তর উপজেলা শাখার কর্মকর্তা কর্মচারী ও উপকারভোগীদের সাথে স্থানীয় এমপি এ্যাড.নুরুল আমিন রুহুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ আগষ্ট রবিবার সকালে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে পল্লী সঞ্চয় ব্যাংক মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড.নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার ও পল্লী সঞ্চয় ব্যাংক চাঁদপুর জেলা (আঞ্চলিক) দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরিয়ত উল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয় ব্যাংকের মতলব উত্তর উপজেলা শাখার ব্যাবস্থাপক আতাউর রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আখি, সদস্য আলাউদ্দিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ফতেপুর পশ্চিম ইউপির চেয়ারম্যান নুরমোহাম্মদ, ফরাজিকান্দি  ইউপির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, উপজেলা যুবলীগের সভাপতি মো.জহির দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নুরনবী খান, নজরুল ইসলাম নজির, কানন রানী শীল প্রমুখ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন