POPULAR BD NEWS
Popular BD News Logo

ফ্রিল্যান্সার আইটি এন্ড সার্ভিস লিমিটেডের শাখা অফিস উদ্বোধন

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ৭:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে ফ্রিল্যান্সার আইটি এন্ড সার্ভিস লিমিটেডের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার বিকেলে হাজীগঞ্জ মডেল কলেজ রোড পাটওয়ারী ভিলা’র নিচ তালায় ফ্রিল্যান্সার আইটি এন্ড সার্ভিস লিমিটেডের হলরমে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল আউয়ালের সঞ্চালনায় বক্তৃতা করেন, ফ্রিল্যান্সার আইটি এন্ড সার্ভিস লিমিটেডের ফাউন্ডার এন্ড সি ইউ গোবিন্দ দাস।

 

তিনি তার বক্তৃতায় ফ্রিল্যান্সার আইটি এন্ড সার্ভিস লিমিটেডের কার্যক্রম তুলে ধরে বলেন, এখানে, প্রফেশনাল কম্পিউটার কোর্স, প্রোগ্রামিং কোর্স, প্রফেশনাল ফ্রিল্যান্সিং কোর্স, সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া সার্ভিসেসসহ সব ধরনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের পর সুবিধা সমূহ তুলে ধরে বলেন, প্রতিটি কোর্সের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি, কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। লাইফ টাইফ সাপোর্ট দেয়া হয়। ইন্টারশিপ এর সুযোগ প্রদান করা হয়। জব প্লেসমেন্টের সুযোগ প্রদান করা হয়। প্রতিটি কোর্সের ভিডিও রেকর্ড প্রদান করা হয়। প্রতিটি কোর্স অনলাইন-অফলাইনের ব্যবস্থা রয়েছে। চাকুরী- জীবিদের জন্য শুক্র ও শনিবার বিশেষ ক্লাস এর ব্যবস্থা করা হয়।

অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা। ওই সময় শিক্ষক শিক্ষার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন