POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ১১:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় পার্টির হাজীগঞ্জ উপজেলায় ৫০ সদস্য বিশিষ্ট ও হাজীগঞ্জ পৌরসভায় ২০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে চাঁদপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সভাপতি ইমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল লতিফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলহাজ্ব মির্জা গিয়াস উদ্দিনকে আহ্বায়ক, বেল্লাল হোসেন মিয়াজীকে সিনিয়র যুগ্ন আহবায়ক ও মোহাম্মদ হোসেনকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পান, জাহাঙ্গীর আলম, মনির হোসেন টেলু, বীর মুক্তিযোদ্ধা জয়নাল, জাফর মেম্বার, মোস্তাফিজুর রহমান, ডা. সাইফুল, ডা. মোহাম্মদ আলী, ডা. মোমিন, সদস্য খোরশেদ আলম খশু, জিয়াউর রহমান বিপুল, কামরুল ইসলাম কাজল, সাঈফ মোহাম্মদ রিজবী, মোস্তাফিজুর রহমান, জহির হোসাইন টিপু, মো. মুরাদ আহমেদ, তাজু মজুমদার, লতিফ বেপারী’সহ ৫০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

একই দিনে হাজীগঞ্জ পৌর জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করে জেলা জাতীয় পার্টি। এতে মোরশেদুল আলমকে আহবায়ক ও মো. খলিলুর রহমান মির্জাকে সদস্য সচিব করা হয়।

এতে যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পান, বারেক মিজি, আলাউদ্দিন চৌধুরী, সফিউল্ল্যা মিয়াজী, আবিদ মেম্বার, সদস্য আব্দুর রহমান বাবলু, নূরে আলম, আক্তার হোসেন ভূঁইয়া, মোস্তফা মিয়াজি, মো. সুমন, সাইমুম ইসলাম, জাহাঙ্গীর আলম মিজি, আলমগীর হোসেন, মো. রাজু, বাবুল মিয়াজি, মঞ্জুর আলম, শরীফ হোসেন পাটোয়ারী, মো. রাশেদ পাটোয়ারী ও দীপক সাহা’সহ ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

দায়িত্বপ্রাপ্ত উপজেলা ও পৌর কমিটির আহবায়ক জানান, খুব শীগ্রই চেষ্টা করবো ভালো পরিশ্রমি একটি পূর্নাঙ্গ কমিটি জেলা কমিটিকে উপহার দেওয়ার জন্য কাজ করবেন তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন