POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার রঘুনাথপুরে গণহত্যা দিবসে ফ্রি চিকিৎসা পেলেন তিন শতাধিক রোগী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩ | সময়: ১০:৫৬ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জ-কচুয়া সীমানাবর্তী  রঘুনাথপুর বাজারের গণহত্যায় শহীদদের স্মরণে ফ্রি মেডিকল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী তিন শতাধিক রোগী চক্ষু,  মেডিসিন,  ডেন্টাল ও গাইনী চিকিৎসা নেয়।
শনিবার দিনব্যাপী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার।
ওইসময় বক্তৃতা করেন প্রাক্তন সিভিল সার্জন ডা. এমজি ফারুক ভুঁইয়া, রঘুনাথপুর বাজারের গণহত্যার বর্ণনা তুলে ধরেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত ও ইউপি চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানিয়া।
সার্বিক তত্বাবধানে ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সমাজসেবক মো. জাকির হোসেন প্রধানিয়া।
সভাপতিত্ব করেন রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আবুল বাসার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
ওইসময় উপস্থিত ছিলেন চিকিৎসক জান্নাত আরা ইসলাম ঝুমু, হিরন্ময় চক্রবর্তী, এম সাখাওয়াত হোসাইন, অগ্রণী ব্যাংকের ব্যাবস্থাপক মো . রাশেদুল ইসলাম, ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল বারেক, জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন।
১৯৭১ সালের ৮ সেপ্টেম্বর রঘুনাথপুর বাজারে গণহত্যার শিকার হয় মুক্তিযুদ্ধাসহ সাধারণ মানুষেরা। প্রতিবছর রঘুনাথপুর বাজার শহীদ স্মৃতি সংসদের আয়োজনে মিলাদ ও দোয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন