POPULAR BD NEWS
Popular BD News Logo

গোসল করতে গিয়ে ডুবে গেলো গৃহবধূ: দুই ঘন্টা পর উদ্ধার করলো ফায়ার সার্ভিস 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ | সময়: ৫:১৫ অপরাহ্ণ

হাজীগঞ্জে গোসল করতে গিয়ে ডুবে গেলো সেলিনা বেগম(২৫) নামের এক গৃহবধূ। পরে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার দুপুরে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সেলিনা বেগম ওই বাড়ির কাতার প্রবাসী মামুন হাওলাদারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওই গৃহবধূ ঘটনার দিন বাড়ির পুকুরে গোসল করতে নামে। গোসল করতে গিয়ে অনেক সময় অতিবাহিত হলে পুকুরে চারপাশে খুঁজতে থাকে। উপায়ান্তর না দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের একটি ইউনিট। দু’ই ঘন্টার চেষ্টায় পানির নিছে তলিয়ে যাওয়া গৃহবধূ সেলিনা বেগম’কে উদ্ধার করতে সক্ষম হয় তারা। গৃহবধূর এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রব জানান, গৃহবধূ সেলিনা বেগম মৃগী রোগী ছিলেন। গোসল করতে গিয়ে সে ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন