POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৩ | সময়: ৯:৪৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে বল তুলতে গিয়ে আদর চন্দ্র দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উঠতলী গ্রামের মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শংকর দাসের ছেলে।

আদর চন্দ্র দাস (৩) তার স্বজনেরা জানান, পুকুরে বল পড়ে। সেই বল তুলতে গিয়ে পড়ে যায়। পরে আর উঠতে পারেনি। এলাকাবাসি তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুর মৃত্যু হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন