নানা শঙ্কা আর উদ্বেগ পার করে (৯ সেপ্টেম্বর) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদগঞ্জ কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ২০২৩। বিগত আট বছর কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। পুরো বাজার পোস্টারে পোস্টারে সয়লাব।
কড়ৈতলী বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করছে ৪ জন, সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন ৩ জন, বাকি ৩ টি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেছে সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কোষাধক্ষ্য আব্দুর রব, দপ্তর সম্পাদক আবু জাফর।
সভাপতি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো: সেলিম জমাদ্দার আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে।
তিনি বলেন, বাজারের সকল ভোটার যদি আমাকে ভোট দেয় জয়লাভ করি তাহলে বাজারের ব্যবসায়ীদের জন্য বাজারে সিসি ক্যামেরা, নাইটগার্ডের ব্যবস্থা’সহ বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন।
কড়ৈতলী বাজারের সর্বমোট ভোটার সংখ্যা ১৪৮ জন।