POPULAR BD NEWS
Popular BD News Logo

সাকিব-মুশফিকে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩ | সময়: ৫:৪১ অপরাহ্ণ

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা।

ইনিংসের ৯.১ ওভারে দলীয় ৪৭ রানেই আউট হন ৪ ব্যাটসম্যান। প্রথম সারির ব্যাটসম্যানদের দ্রুত হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তাদের অনবদ্য জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাাঁড়িয়েছে বাংলাদেশ।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার মেহেদি হাসান মিরাজ।

নাসিম শাহের শর্ট অব লেংথ বলে ফ্লিক করতে গিয়ে মিডউইকেটে ফখর জামানের হাতে সহজ ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরেন মিরাজ। তার বিদায়ে ১.১ ওভারে ০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে সুপার ফোরে তুলে দিতে অগ্রণী ভূমিকা রাখেন মিরাজ।

আফগান পরীক্ষায় সফল হওয়ার কারণে পাকিস্তান ম্যাচেও মিরাজকে ওপেনিংয়ে নামানো হয়। এদিন সুবিধা করতে পারেননি জাতীয় দলের এই অলরাউন্ডার।

মিরাজ আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার লিটন কুমার দাস। ১৩ বলে চার বাউন্ডারিতে ১৬ রান করা লিটন শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরে শর্ট অব লেংথ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

হারিস রউফের শর্ট বলে পুল করতে গিয়ে রউফের হাতেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাইম শেখ। তিনি ২৫ বলে চার বাউন্ডারিতে ২০ রানে ফেরেন।

৯.১ ওভারে দলীয় ৪৭ রানে হারিস রউফের দ্বিতীয় শিকার হন তাওহিদ হৃদয়। রউফের বলে বোল্ড হয়ে ফেরেন তাওহিদ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন