র্যাব-১১ কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা থেকে ১৮
কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল সোমবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৮ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল’সহ রাজবাড়ী জেলার সদর থানার কোনাকাইল গ্রামের মো. ছামাদ মোল্লার ছেলে মো. রনি মোল্লা (২২) কে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।