POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৬০ কেজি গাঁজা’সহ আনোয়ার গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ৪:৫৬ অপরাহ্ণ

কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা হতে ৬০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল রবিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম
হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার ময়নামতি গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪৫)।

র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন