POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির প্রথম সাধারণ সভা

মাজহারুল ইসলাম অনিক | প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ
চাঁদপুর জেলা বিএনপির নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সাধারণ সভাকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে ছিল উল্লাসিত।
বুধবার সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমেরর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আজম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, সাবেক এমপি ও বর্তমান কমিটির উপদেষ্টা রাশেদা বেগম হীরা, সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, আলহাজ্ব শফি উদ্দিন আহমেদ, এস এম কামাল উদ্দিন আহমেদ, মোশাররফ হোসেন, সদস্য এম এ হান্নান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, ডা. শামীম আহমেদ, আবদুস শুক্কুর পাটোয়ারী, শরীফ মোঃ ইউনুস, দেওয়ান সফিকুজ্জামান, এড. এ টি এম মোস্তফা কামাল, মোঃ খলিলুর রহমান গাজী, এড. মোঃ মিজানুর রহমান, হুমায়ুন কবির প্রধান, ফেরদৌস আলম বাবু, ডাঃ আলমগীর কবির পাটোয়ারী, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, এড. হারুন উর রশিদ, এড. জহির উদ্দিন বাবর, এড. জাহাঙ্গীর হোসেন খান, মোঃ আফজাল হোসেন, এড. মুনিরা বেগম চৌধুরী, শাহজালাল মিশন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী মো. ইব্রাহীম জুয়েল, আইন বিষয়ক সম্পাদক এড. কোহিনুর রশিদ, যুব বিষয়ক সম্পাদক বশির আহম্মেদ রিপন খান, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এনায়েত উল্যা খোকন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর জাকির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসীম উদ্দিন পাটোয়ারী, শিশু বিষয়ক সম্পাদক এড. শিরীন সুলতানা মুক্তা, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন খান আকাশ, মানিকুর রহমান মানিক, ফয়সাল আহমেদ বাহার, সহ-দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম জগলু,  সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এড. শিরিন আক্তার সুপ্তা, সদস্য মাহবুবুর রহমান শাহীন, নজরুল ইসলাম নজু, জোহরা আনোয়ার হীরা, নাহিদা আক্তার সেতু, শাহীনা আক্তার সানু, নাছরিন আক্তার, শাহাজাহান কবির খোকা।
সম্মেলনের এক বছর পরে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গেলো ২০ জুন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহা সচিব অ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়।
জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি ও এডভোকেট সলিম উল্যা সেলিমকে সাধারণ সম্পাদক করে ২৪ সদস্য উপদেষ্টা ও ১৫২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন