বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ ইউনিয়নে প্রস্তুতি সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পিরোজপুর বাজার সংলগ্নে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইউনিয়ন ইউপি সদস্য মো. মানিক মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল মজুমদারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটোয়ারী।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম. এ নাফের শাহ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
আলমগীর হোসেন খোকনের সার্বিক ব্যবস্থাপনায় সভায় ইউনিয়ন বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সদস্য গাজী গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ফখরুল আমিন মজুমদার, ইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল মিজি ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমরান হোসেন সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রবিউল, সাধারণ সম্পাদক মহিন বেপারী, সাংগঠনিক সম্পাদক আল আমিন মজুমদার’সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
E/N