POPULAR BD NEWS
Popular BD News Logo

তিনশ টাকা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইয়ের ছুরিকাঘাতে দোকানি হাসপাতালে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ | সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার পশ্চিম রাজারগাঁও গ্রামের দোকানি কামাল বেপারীর সাথে তিনশ টাকা দ্বন্দ্বে দুই ভাই মিলে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। রোববার বিকালে কামাল বেপারীর মুদি দোকান গিয়ে একই এলাকার মোল্লা বাড়ির মৃত শাহআলমের দুই ছেলে শাহাদাত হোসেন (২৮) ও শাহজালাল মোল্লা (২৬) হট্রগোল করে। এক পর্যায়ে দোকানি কামাল বেপারী তাদের ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা কামাল বেপারীকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কামাল বেপারীর শরীরের মেরুদন্ডে, মাথা ও হাতে ছুরিকাঘাত রয়েছে। প্রায় ছয়টি স্থানে সেলাই দেয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা সালেহ আহম্মেদ জানান, শাহাদাতের কাছে তিনশ টাকা পাওনা দোকানী কামাল বেপারী। ওই টাকা প্রথমে তার ছোট ভাই শাহজালাল মোল্লা দিয়ে দেয়। পরে আবার শাহাদাতের কাছ থেকে তিনশ টাকা রাখেন দোকানি কামাল বেপারী। বিষয়টি জিজ্ঞাসা করতে দুই ভাই দোকানে যায়। কামাল বেপারী তিনশ টাকা ফেরত দিতে চাইলেও  ‍দুই ভাই উত্তেজিত হয়ে এই ঘটনার ঘটায়।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যান। এদিকে দুই ভাই শাহাদাত ও শাহজালাল মোল্লা এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল বেপারী জানান, দুই ভাই যদি পৃথকভাবে টাকা দিয়ে থাকে, তাহলে তিনশ টাকা ফেরত নিয়ে যাবে। কিন্তু তারা দুই ভাই এসে দোকানে ভাংচুর ও দোকানের ক্যাশ হাতিয়ে নেয়। এক পর্যায়ে শাহজালাল ধরে রাখে, আর শাহাদাত ছুরি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করতে থাকে।

এমন ঘটনায় কামাল বেপারী হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন