POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দুস্থ্যদের চেক বিতরণ

সুমন আহমেদ | প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩ | সময়: ৯:৫২ অপরাহ্ণ

মতলব উত্তরে গত (২২ আগষ্ট) মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়ামে সমাজসেবা কর্তৃক আয়োজিত শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দলীয় নেতাকর্মী ও দুস্থ্যদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্লাহ সরকার।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, জেলা পরিষদের সদস্য আলাউদ্দিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেব, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমীন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া প্রমুখ।

এসময় ৩৩ জন দলীয় নেতাকর্মী ও দুস্থ্যদের মাঝে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন