শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ছাত্রদলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাকিল পাটোয়ারী’কে নির্বাচিত করা হয়।
গেলো শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহরাস্তি উপজেলার শাখার আহবায়ক এ.বি.এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়।
শাকিল পাটোয়ারী’কে নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, উপজেলা ছাত্রদল এর আহবায়ক এবিএম পলাশ সদস্য সচিব আজগর মিয়াজি, ইউনিয়ন ছাত্রদল সভাপতি গাজী সালেহ, সাধারন সম্পাদক জাহিদ হাসান ফয়সাল সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।