কুমিল্লায় জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় ছয় কেজি গাঁজা’সহ দুর্ধর্ষ ডাকাত মাহফুজুর রহমান (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব-১১ এর আভিযানিক দল শনিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে ছয় কেজি গাঁজা’সহ দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার দেবীদ্বার থানার কুরুইন গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান (৩৫)।
আসামী মাহফুজুর রহমানের নামে বিভিন্ন থানায় ৮ টি ডাকাতি মামলা, ২ টি হত্যা মামলা’সহ মোট ১৩ টি মামলা রয়েছে। তার মামলা সংক্রান্ত তথ্যগুলো হলোঃ
১। চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৭৩, তারিখ- ৩০ এপ্রিল, ২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। নারায়ণগঞ্জ এর আড়াইহাজার থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২২, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
৩। কুমিল্লা এর চান্দিনা থানার ,এফআইআর নং-৪৪/৫৫১, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
৪। কুমিল্লা এর চান্দিনা থানার ,এফআইআর নং-৪৬/৫৫৩, তারিখ- ৩১ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৩২/৩৫৩/৩২৬/৩০৭/৩০২ পেনাল
কোড-১৮৬০;
৫। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-২৬/৩৬৫, তারিখ- ২৩ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
৬। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-২৭/৩৬৬, তারিখ- ২৩ ডিসেম্বর, ২০১৭, ধারা- ৩৩২/৩৫৩/৩২৬/৩০৭/৩০২
পেনাল কোড-১৮৬০;
৭। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-২৩/৩৬২, তারিখ- ২০ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;
৮। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-২৪/৩৬৩, তারিখ- ২০ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;
৯। কুমিল্লা এর বুড়িচং থানার ,এফআইআর নং-২০/৪৪৪, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;
১০। কুমিল্লা এর বুড়িচং থানার ,এফআইআর নং-২০/৪৪৪, তারিখ- ১৭ ডিসেম্বর, ২০১৭; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০;
১১। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-৯/১৭৩, তারিখ- ০৭ জুন, ২০১৭, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
১২। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৫ ডিসেম্বর, ২০১৪; ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
১৩। কুমিল্লা এর দেবীদ্বার থানার ,এফআইআর নং-১১, তারিখ- ১৫ ডিসেম্বর, ২০১৪; ধারা- ১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন|
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।