POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৪০ কেজি গাঁজা’সহ গ্রেফতার চার: কার্গো ট্রাক জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩ | সময়: ৭:২০ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে ৪০ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-১১।

এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কার্গো ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা
হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নওগাঁ জেলার মহাদেবপুর থানার পাঁঠাকাটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ ইকরামুল হোসেন পলাশ (২৪), একই গ্রামের মৃত আফাজ মোল্লার ছেলে মোঃ নুরুজ্জামান মোল্লা (২৮),  একই জেলার মান্দা থানার নবগ্রাম গ্রামের ইমাদ উদ্দিন পরামানিকের ছেলে মোঃ আশিক হোসেন (২১) এবং একই গ্রামের মৃত আশকান সর্দারের ছেলে মোঃ বেলাল হোসেন (২৫)।

র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান,  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন