জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জসিম চৌধুরী।
বক্তৃতায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে ওই সময় বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শাহ-জাহান বিএসসি, সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন।
বক্তৃতা শেষে দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া,মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান।
এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মহিন উদ্দিন, মজিবুর রহমান, বিদ্যুৎসাহী সদস্য সোহেল রানা’সহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।