POPULAR BD NEWS
Popular BD News Logo

শোক দিবসে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে আলোচনা সভা

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩ | সময়: ১০:১৭ পূর্বাহ্ণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজে দোয়া, মিলাদ, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. আবু সাইদ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক মজুমদার হেলাল।

ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন কাজী, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, পৌর আওয়ামী লীগ নেতা কাজী মনির হোসেন মিঠু ও বিল্লাল হোসেন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, কলেজের ধর্মীয় শিক্ষক নাজমুস সা‘দাত।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন