নানান আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে হাজীগঞ্জ উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ন’টায় কালো ব্যাচ ধারণ, স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ’সহ অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর শোক র্যালিতে অংশ নেয় প্রশাসনের কর্মকর্তারা।
এরপর সাড়ে নটায় বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা করেন অতিথির।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন।
এরপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত বেকার ১৭ যুবকের কর্মসংস্থানের জন্য ১০ লাখ টাকার ঋণ প্রদান ও হাসপাতাল, এতিমখানা ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ওই সময়, উপজেলার সহকারী কমিশন মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল পংকজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ, ওসি তদন্ত নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা সিউলি পারভিন মিলি, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন, যুব উন্নয়ণ কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. জাকির হোসেন, সহকারি শিক্ষাকর্মকর্তা জাকির হোসেন, শাহজাহান, মনির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য প্রকৌশলী শফিকুর রহমান ভূঁইয়া’সহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।