POPULAR BD NEWS
Popular BD News Logo

জাতীয় শোক দিবসে এতিমদের মাঝে খাবার বিতরণ করলো ছাত্রলীগ নেতা সোহেল

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ১১:২১ অপরাহ্ণ

বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতার উদ্যোগে এতিমদের মাঝে খাবার বিতরণ ও শোক র‍্যালী পালন করা হয়।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের দিকচাইল নূরানীয়া হাফেজিয়া ও এতিম এতিম খানায় পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর নিজ অর্থায়নে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন।

ওইসময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মিরাজুল ইসলাম সরোয়ার, নোমান হোসেন, মেহেদি হাসান, নুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর পাটোয়ারী ,তানভীরুল রাকিব ,
মেহেদি হাসান অপি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব , গ্রন্থনা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, ২ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেয়েজ, ৪ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্না, ৫নং ওয়াড ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ৭ নং ওয়াড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ, ৯ নং ওয়াড ছাত্রলীগের সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক রহমতুল্লাহ
সদস্য অপু, ফাহিম, সায়েম, জিহাদ আরো অনেক।

এদিন বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সকল শহীদের স্মরণে সোহেল আলম বেপারীর নেতৃত্বে হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে শোক র‍্যালী বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিয়ে বাড়ী কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অংশগ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন