POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ১১:১১ অপরাহ্ণ

স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাজীগঞ্জ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগ, উন্নয়ন সমন্বয় কমিটি, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হয়েছে

শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক সফল সরাষ্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি। এ সময় শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে শহীদ বঙ্গবন্ধুর পরিবারের সদস্য সকল শহীদদের স্মরণ করা হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবীব অরুণের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন ও বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান লিটনের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় নৌ-কমান্ডো সৈয়দ আহমেদ মজুমদার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, অধ্যাপক সেলিম মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন প্রমুখ।

ওইসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন