POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উবিতে জাতীয় শোক দিবস পালিত

মোহাম্মদ নুরে আলম | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ১০:৪০ অপরাহ্ণ

মতলব দক্ষিন উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান  আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায়  জাতীয় শোক দিবস পালিত হয়েছে ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী।

মঙ্গলবার সকালে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের সুযোগ্য  প্রধান শিক্ষক  মোঃ মাজহারুল ইসলাম, শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা ।

পরে বিদ্যালয় মিলনায়তন বঙ্গবন্ধুর প্রতিকৃতি চিত্রাংকন, আবৃত্তি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর জীবন আলেখ্য ও বঙ্গবন্ধুর বাংলাদেশ  নিয়ে নতুন প্রজন্ম শিক্ষার্থীদের মাঝে  আলোচনা করেন।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক -শিক্ষিকা বৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’সহ  তার সপরিবারের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন