POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ৫:৩১ অপরাহ্ণ

কচুয়ায় সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মিয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জি. মোঃ জসিম,ইউপি সদস্য মোঃ হান্নান মিয়া।

এ সময় ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শ্রমিক লীগের সভাপতি মোঃ মোস্তফা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নাজমা আক্তার, ইউপি সদস্য শাহজালাল শিকদার,আবুল কালাম, রফিক মিয়া,শেফালী আক্তার,পারভীন আক্তার, গোলাম খাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন