POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার শোক দিবসের আলোচনা সভা

বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, বাংলাদেশকে হত্যা করেছে : বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ

খন্দকার সাইফুল ইসলাম | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ৪:১৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

১৫ আগস্ট মঙ্গলবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এড. আহসান হাবীব বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্টের খুনীরা সেইদিন জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে নাই, বাংলাদেশকে হত্যা করেছে। আর মেজর জিয়া সেই খুনীদের বিচার না করার অকৌশল হিসেবে পার্লামেন্টে ইনডেমনিটি আইন প্রবর্তন করেন এবং খুনীদেরকে বিভিন্ন পদে পুরস্কৃত করেন। এরই ধারাবাহিকতায় জাতীয় ৪ নেতা হত্যাকান্ড সংঘটিত হয় এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে শতবছর পিছিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ইনডেমনিটি আইন বাতিল মাধ্যমে বিভিন্ন প্রতিকূলতা সাহসের সাথে মোকাবিলা করে বঙ্গবন্ধু হত্যার বিচার শেষ করে জনআকাঙ্খা পূরণ করেন।

 

সভা সঞ্চালনাকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পিপি এড. সায়েদুল ইসলাম বাবু বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিতের জন্য ডিজিটাল বাংলাদেশকে এখন স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আব্দুল্লাহ আল-মামুন এর পবিত্র কুরআন তেলওয়াত ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. বিনয় ভুষণ মজুমদারের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

 

 

সভার শুরুতেই ১৫ আগস্টের সকল শহীদদের স্মরণে উপস্থিত সকলে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচকগন বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় দ্রুত কার্যকর করা, আগস্টের শোক কে শক্তিতে পরিণত করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় পুনরায় নিশ্চিত করার উপর জোর দেন।

 

সিনিয়র আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জসিম উদ্দিন পাটোয়ারী, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এড. মনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান ভুইয়া, আইন বিষয়ক সম্পাদক এড. রুহুল আমিন সরকার, সাবেক পিপি এড. আমান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও এপিপি এড. বদরুল আলম চৌধুরী নবীন আইনজীবিদের মধ্যে বক্তব্য রাখেন এড. আমিনুল ইসলাম রোমান, এড. খালেদ, এড. শাহজাহান পাঠান, এড. সাইফুল খন্দকার প্রমুখ।

 

বঙ্গবন্ধু, তার পরিবার ও আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এড. আহসান হাবীব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন