POPULAR BD NEWS
Popular BD News Logo

বিএনপি নেতা মোহন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়াও মিলাদ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩ | সময়: ৩:২১ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক মরহুম মোজাম্মেল হক মোহন চৌধুরী’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়াও মিলাদের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের সোনাইমুড়ী এলাকায় বিএনপির কার্যালয়ের হলরুমে কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে দোয়াও মিলাদের কার্যক্রম সম্পন্ন হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি: মো: মমিনুল হক স্মৃতিচারণ করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় অধ্যাপক মরহুম মোজাম্মেল হক মোহন চৌধুরী’র স্মৃতিচারণ করেন, সহ সভাপতি মনিরুজ্জামান মনির, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার উল্লাহ পাটোয়ারী, সিরাজ খাঁন, পৌরসভা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাফের শাহ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মুন্সী প্রমুখ।

দোয়াও মোনাজাত পরিচালনা করেন ঢাকা মহানগরের ওলামাদলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন। ওইসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন