POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ট্যান্ডবাই হিসেবেও জায়গা হলো না রিয়াদ-সৌম্যর

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ

বহুল কাঙ্ক্ষিত এশিয়া কাপের স্কোয়াড শনিবার (১২ আগস্ট) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আলোচনায় থাকার পরও ১৭ জনের সেই মূল স্কোয়াডে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। মূল স্কোয়াডে তো জায়গা হয়নিই, একইসঙ্গে তাদের ঠাই হয়নি স্ট্যান্ডবাই তালিকাতেও।

 

মূল স্কোয়াড থেকে বাদ পড়া তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান তামিমকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই তালিকায়।

 

১৭ জনের তালিকায় রিয়াদ-সৌম্যকে না পাওয়ায় অনেকের ধারণা করেছিলেন হয়তো স্ট্যান্ডবাই হিসেবে রাখা হবে তাদের। সৌম্যের না থাকার বিষয়টি সরাসরি জানা গেলেও আশা ছিল রিয়াদকে নিয়ে।

 

কিন্তু শেষ পর্যন্ত স্ট্যান্ডবাই তালিকাতেও জায়গা হলো না রিয়াদের। যার ফলে রিয়াদকে ছাড়াই এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মিশনে নামতে যাচ্ছে টিম টাইগার্স।

 

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড- সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শেখ মাহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন।

 

স্ট্যান্ডবাই- তাইজুল ইসলাম, সাইফ হাসান ও তানজিম হাসান তামিম

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন