POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধ আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ | সময়: ৪:০৬ অপরাহ্ণ

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশী থাকে এবং তা তিনি পুরন করে আসছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

তিনি বলেন, শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশী হওয়ার কারণ তিনি মানুষকে বার বার দেন। তিনি দিচ্ছেন এবং দেয়ার সক্ষমতা রাখেন বলে মানুষ চায় তার কাছে। যে কোন দিন দেয়নি, দিতে পারে না, দেয়ার কোন সক্ষমতা নাই, দেয়ার কোন ইচ্ছা ও দরদ নাই, তার কাছে কেউ চায় না।

শনিবার (১২ আগষ্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে জেলা সদরের বিষ্ণুপুর, ইব্রাহীমপুর ইউনিয়নে নদী ভাঙন এবং চাঁদপুর শহর রক্ষা বাঁদ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে তাদের কাছে কেউ চায়ও নাই। কারণ জানেই পাবে না এবং ইতিহাস তাই বলে। তারা যখন ক্ষমতায় ছিল কিছুই হয়নি। কারণ আমরা এখন এসে তাদের এমপি মন্ত্রীর বাড়ির সামনে রাস্তা, ব্রিজ ও কালভার্ট আমাদের করে দিতে হয়েছে। কাজেই মানুষের প্রত্যাশা আওয়ামী লীগ সরকারের কাছে। আর চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে, তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে।

দীপু মনি বলেন, চাঁদপুরে আগামীতেও নদী ভাঙন প্রতিরোধে কাজ হবে। যেটুকু ভাঙছে সেটুকু যদি রক্ষা করতে হয়। তাহলে আগামী নির্বাচনে নৌকাতেই ভোট দিতে হবে।

মন্ত্রী বলেন, আজকের সভায় পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনের যে চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন তা দেখেছি। বিভিন্ন স্থানে ভাঙন প্রতিরোধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেছেন সে জন্য ধন্যবাদ। আমি এসব বিষয়গুলো অবগত এবং মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি। আমি আবারও চাঁদপুরের নদী ভাঙন প্রতিরোধের প্রকল্পগুলো নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে কথা বলব।

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এছাড়াও নদী উপকূলীয় এলাকার চেয়ারম্যান ও কাউন্সিলরগণ তাদের ভাঙন এলাকার চিত্র তুলে ধরে সভায় বক্তব্য রাখেন।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল স্থানীয় জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন