POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিপুল পরিমাণ ইয়াবা’সহ গ্রেফতার এক: মটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩ | সময়: ৬:১২ অপরাহ্ণ

চাঁদপুরে প্রায় ৩ হাজার ৮’শ পিস ইয়াবা ও মটরসাইকেলসহ আল-আমিন (২২) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকেলে গ্রেফতারকৃত আল-আমিনকে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

মঙ্গলবার রাত আড়াইটায় হরিণাঘাট এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহরিণ হোসেন ও এএসআই তসলিম হোসেনসহ সংঙ্গীয় সদস্যরা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আল-আমিন খুলনা জেলার রুপসা থানার ইলাইপুর গ্রামের বুলবুলের ছেলে।

সে চট্টগ্রাম থেকে ইয়াবাগুলো খুলনায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে আল-আমিন জানায়। এসআই শাহরিণ হোসেন জানায়, মঙ্গলবার রাত আড়াইটায় হরিণাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কালো রংঙ্গের একটি এ্যাপাচি গাড়িটিতে তল্লাশী করে নিল রংয়ের জিপার থেকে ৩ হাজার ৮’শ পিস ইয়াবাসহ আল-আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন