POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে ২৭ পিচ ইয়াবা’সহ গ্রেফতার দুই

মোহাম্মদ নুরে আলম | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ৯:০৩ অপরাহ্ণ

হাইমচর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।

মঙ্গলবার বিকালে সোনা মিয়া আখনের বাড়ির সামনে বট তলী থেকে গোপন সংবাদের ভিত্তিতে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ এর নির্দেশনায় এস আই নাজমুস সাকিব ও এএসআই নাজমুল এবং শফিকুর রহমান এর যৌথ অভিযানে দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামীরা চাঁদপুর জেলার হাইমচর থানার ৫নং ওয়ার্ড উত্তর আলগীর কমলাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে সুমন আখন (৩৫) এবং একই গ্রামের মৃত শাহজাহান আখনের ছেলে জুম্মান আখন(২২)।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল,উত্তর আলগী ৫ নং ওয়ার্ডের বটতলা রোড থেকে দুজন মাদক কারবারিকে ২৭’পিচ ইয়াবা টেবলেট সহ আটক করা হয়।

এবিষয়ে হাইমচর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দুজন মাদক কারবারি বটতলী রাস্তাধরে যাচ্ছে, এমতাবস্থায় আমার থানার এসআই নাজমুস সাকিব এর নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে এবং তল্লাশি চালিয়ে সুমন ও জুম্মান এর কাছে ২৭’পিচ ইয়াবা টেবলেট পায়।

এসময় তাহাদের মাদক বহনকারী হিসেবে আটক করা হয়,আটক করে পুলিশ তাহাদের হাইমচর থানায় নিয়ে আসে।বর্তমানে তারা হাইমচর থানায় আটক রয়েছে।

এসআই নাজমুস সাকিব বলেন, আটক কৃতদের মামলা প্রস্তুতির কাজ চলমান রয়েছে আইনী কার্য শেষ হলে আসামিদের চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন