POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পুলিশের মানবিকতায় ছয় বছর পর পরিবারের কাছে ফিরল মানসিক ভারসাম্যহীন যুবক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ৫:৫৯ অপরাহ্ণ

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক ভবঘুরে যুবক দীর্ঘদিন যাবৎ অবস্থান করছিল। পরে চাঁদপুরে পুলিশের মানবিকতায় ছয় বছর পর পরিবারের কাছে ফিরল মানসিক ভারসাম্যহীন যুবক।

চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবুল হোসেন মানিক গেলো ৩০ জুলাই থেকে অজ্ঞাতনামা ভবঘুরে মানসিক ভারসাম্যহীন পুরষকে দেখাশোনা করে আসছিল। অবশেষে ৩ আগষ্ট কনস্টেবল আবুল হোসেন মানিক তাকে আদালত চত্বর হতে উদ্ধার করে নিজ হাতে দাঁড়ি, চুল পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরিধান করিয়ে চিকিৎসার জন্য অর্পণ, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, চাঁদপুরে ভর্তি করে তার চিকিৎসা ব্যয় বহন করে।

কনস্টেবল আবুল হোসেন মানিকের ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার মাধ্যমে অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির পরিবারের সন্ধানে প্রচরাণা চালায়। পরে সাত আগষ্ট অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় কুমিল্লা জেলার কোতয়ালী কুমিল্লা সিটি কর্পোরেশন ৫নং ওয়ার্ড পুরাতন চৌধুরী পাড়া মোঃ ছবির মিয়া মোঃ টিপু (২৮)।

টিপুর পরিবার ও আত্মীয়স্বজনদের চাঁদপুর আসার যোগাযোগ করা হয়। কনস্টেবল আবুল হোসেন মানিক ইতি পূর্বেও কক্সবাজার জেলা পুলিশে কর্মরত থাকাকালীন ৯ জন, চট্টগ্রাম শহর থেকে ৩ জন, নোয়াখালী সদর থেকে একজন, লক্ষ্মীপুর সদর থেকে ৪ জন এবং চাঁদপুর জেলা সদর থেকে টিপুসহ ০৫ জন সর্বমোট ২২ জন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন পুরুষ ও মহিলা উদ্ধার করে চিকিৎসা দিয়ে তাদের অভিবাকদের নিকট হস্থান্তর করে মানবিকতার পরিচয় দিয়েছেন।

এছাড়াও তিনি এ যাবৎ ২৯ বার স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। সে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত থেকে কাজ করে যাচ্ছেন। চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল আবুল হোসেন মানিক লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার রোকনপুর গ্রামের রুহুল আমিন ও নুরজাহান দম্পত্তির ছেলে।

তিনি ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। কনস্টেবল আবুল হোসেন মানিক আরো জানান “ভবিষ্যতে তার সামর্থ্য অনুযায়ী বেতনের টাকার কিছু অংশ দিয়ে মানসিক ভারসাম্যহীন, দুস্থ, এতিম, গরীব ও অসহায় মানুষের পাশে চাকুরির পাশাপাশি দাঁড়াতে চায়”।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ মহৎ কাজটি পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ ধরণের মানবিক কাজ চাঁদপুর জেলা পুলিশ প্রতিনিয়ত করবে। এছাড়াও টিপুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন পুলিশ সুপার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন