POPULAR BD NEWS
Popular BD News Logo

পরকীয়া প্রেমিকের সঙ্গে সন্তান’সহ গৃহবধূ উধাও

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩ | সময়: ১০:১১ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় নিজ বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূ পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

আশেপাশের বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে ও তাদের সন্ধান পায়নি।এ অবস্থায় গৃহবধূর স্বামী মো. জহির প্রবাসে থাকায় শাশুড়ী শিরিনা বেগম (৫০) গত শনিবার কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ বছর পূর্বে উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামের আলমাছ উদ্দিনের মেয়ে লাকী আক্তারের সাথে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. জহিরের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।বিয়ের পর দাম্পত্য জীবনে একটি পুত্র সন্তানের জন্ম হয়।গত ৫ আগষ্ট দুপুরে ফাহাদ (৬) কে নিয়ে গৃহবধূ কাউকে কিছু না জানিয়ে ডাক্তার দেখানোর কথা বলে মায়ের সাথে সাচার বাজারে যায়। সাচারে ডাক্তার দেখিয়ে আর শ্বশুর বাড়িতে ফিরে আসে নি।

উল্লেখ্য যে, গৃহবধূ লাকী আক্তার বিয়ের পর থেকে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে। পরকীয়া প্রেমিক বিতারা গ্রামের মো. মহসিন, পিতা – জসিম উদ্দিনের সাথে পূর্বে ও কয়েকবার ২/৩ দিনের জন্য উধাও হয়ে যেত। কিছু দিন থাকার পর আবার শ্বশুর বাড়ি ফিরে আসতো। এ বিষয়ে কয়েকবার শালিসি বৈঠক করে মীমাংসা করা হয়।

এ বিষয়ে লাকী আক্তারের মা জানান, গত শনিবার আমি মেয়েকে সাচার বাজারে ডাক্তার দেখিয়ে নাতিসহ শ্বশুর বাড়ির উদ্দেশ্য গাড়িতে উঠিয়ে দেই।পরবর্তীতে ফোন করে জানতে পারি মেয়ে এবং নাতি শ্বশুর বাড়িতে যায়নি।

প্রবাসী মো. জহির ফোনে জানায়, আমি আমার স্ত্রী কে কোন কিছু তে কমতি রাখি নাই। জীবিকার তাগিদে প্রবাসে চলে আসার পরে, সে পরকীয়ায় আসক্ত হওয়ার পরে আমি এবং আমার পরিবারের সাথে খারাপ আচরণ শুরু করে। বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসতেছে। কিছু দিন পর পর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ফাহাদের বাবার দাবি আমি আমার একমাত্র তিনি তার ছেলেকে চায়।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, এ বিষয়ে গৃহবধূর শাশুড়ী একটি অভিযোগ দায়ের করেছে। আমরা শিশু সন্তানসহ গৃহবধূ কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন