চাঁদপুর সদরে চেয়ারম্যান ঘাট এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বাজার তদারকি এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় আফিয়া ওয়াসিমা ফার্মেসিকে চার হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না করায় ক্যাফে শাহাদাতকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম। তারা বলেন, ভোক্তার অধিকার রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।