পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) লাহোরের জামান পার্ক বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তোষাখানা দুর্নীতি মামলায় শনিবার পাকিস্তানের একটি আদালত ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় তাকে গ্রেপ্তার করা হয়।