POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের এম ভি বন্ধন-৫ যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে নিখোঁজ হৃদয় জীবিত উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩ | সময়: ১২:৩৪ অপরাহ্ণ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’ থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ এক জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ১ ঘটিকায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে আসা পটুয়াখালীর কালাইঘাট গামী যাত্রীবাহী লঞ্চ ‘এম ভি বন্ধন -৫’থেকে মেঘনা নদীতে পড়ে মো:মূশরীন ইসলাম হৃদয় নামের একজন নিখোঁজ হয়। লঞ্চ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এর মাধ্যমে নিকটবর্তী বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট হাইমচরকে অবহিত করে।

আউটপোস্ট হাইমচর কর্তৃক সার্চ এ্যান্ড রেসকিউ অপারেশন্স পরিচালনা করে শনিবার  দিবাগত রাতে নদী থেকে নিখোঁজ মো: মূশরীন ইসলাম হৃদয় কে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ব্যক্তিকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা প্রদান পরবর্তী তাকে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন