চাঁদপুর জেলার সদরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের জন্য অতিগুরুত্বপূর্ণ একটি রাস্তা মহামায়া-রাজারগাঁও রাস্তা। বহু ঘাত ও প্রতিঘাত সহ্য: করে জন সাধারণ চলাচল করলেও হাজীগঞ্জ উপজেলা অংশের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও ব্রিজটি দীর্ঘ দিন ঝরঝির্ণ অবস্থায় আছে। ব্রিজের উপরের অংশের আস্তর (প্রস্তর) উঠে গিয়েছে। দুই পাশের ভিম ও হাতা ভেঙ্গে পড়ে গেছে। বাকী অংশ যে কোন সময়ে ধসে পড়ার আশংকা নিয়ে মানুষজন ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।
মিজানুর রহমান বলেন আমরা জন্মগত ভাবে দেখে আসছি যে, রাস্তা থেকে শুরু করে বইচাতলী খালের উপর প্রথমে বাঁশের সাকু, কাঠের ব্রিজ। তার পরবর্তী ২০০০ সালের পরে ব্রিজটি নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজের এমন অবস্থা যে কোন সময় ধ্বসে পড়ে যেতে পারে। দীর্ঘ দিন ব্রিজের দুই পাশের হাতা, ভিম ভেঙ্গে পড়েছে। গত কয়েক বছরে ব্রিজের উপর থেকে সাইকেল, রিক্সাসহ বিভিন্ন যানবাহন পড়ে অনেকেই আহত হয়েছে।
সিএনজি চালক মো: সোবহান বলেন দীর্ঘ দিন যাবত মহামায়া-রাজারগাঁও গুরুত্বপূর্ণ রাস্তাটির পাকা করণ ও ব্রিজ সমস্যা থাকলেও গত কয়েক দিন পূর্বে রাস্তার টেন্ডার হলেও ব্রিজটি নির্মাণের জন্য টেন্ডার দেওয়া হয়নি। ব্রিজটি টেন্ডার না হওয়ায় মহামায়া-রাজারগাঁও রাস্তার সেই ভোগান্তি থেকেই গেল। যদিও জনগনের আশা ছিল ব্রিজ নির্মাণ ও রাস্তা পাকা করণ কাজ এক সাথেই টেন্ডার হবে কিন্তু দুঃ বিষয় রাস্তাটি পাকা করণ কাজের প্রক্রিয়া করা হলেও ব্রিজের সমস্যা থেকেই গেল । তাতে জনগনের ভোগান্তির শেষ হলো না।